পুরাতন কেন্দ্রীয় কারাগারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪৭

ছবি: সংগৃহীত
রাজধানীর নাজিম উদ্দিন সড়কের পুরাতন কেন্দ্রীয় কারাগারের চারতলা ভবনের ছাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম রাকিবুল হক বিজয়। বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি নরসিংদীর বেলাবোতে। 

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যুতের তারে জড়িয়ে বিজয়ের মৃত্য হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের এসআই বাচ্চু মিয়া।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া আরও জানান, বিজয় সৌরভ পুলিশের বিশেষ শাখার (এসবি) এক কনস্টেবলের বন্ধু। তার সঙ্গে দেখা করার জন্য কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন সৌরভ। সেখানে চারতলা ভবনের ছাদে উঠলে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।

ঢাবি প্রক্টর একেএম গোলাম রাব্বানী বলেন, আমরা রাকিবের মৃত্যুর খবর পেয়েছি। সে বিদ্যুৎস্পৃষ্টে মারা গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। তার মৃত্যুর অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।  

/এআইবি/আরজে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম