নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বরেই সম্পন্ন হবে হাইস্কুলের ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৮, ১৫:৫৮আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৭:০১

নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বরেই সম্পন্ন হবে হাইস্কুলের ভর্তি জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবার ডিসেম্বরের মধ্যেই সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

মাউশি সূত্রে জানা গেছে, এই বছরের মধ্যেই সরকারি মাধ্যমিক স্কুলে বিভিন্ন শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু করার বিষয়ে মঙ্গলবার (৮ অক্টোবর) অধিদফতরে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাসূত্রে জানা গেছে, ২০১৯ শিক্ষাবর্ষে ভর্তির জন্য সব প্রক্রিয়া ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। সে হিসেবে নভেম্বরের শেষদিকে অনলাইনে আবেদন শুরু হবে। এ বিষয়ে খুব শিগগিরই মন্ত্রণালয়ে একটি বৈঠক হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. আবদুল মান্নান বাংলা ট্রিবিউন বলেন, ‘আগামী নির্বাচনকে মাথায় রেখে বার্ষিক পরীক্ষাসহ প্রায় সব পরীক্ষা এই বছরের মধেই শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিভিন্ন শ্রেণিতে ভর্তির জন্য দ্রুতই কার্যক্রম শুরু করা হবে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই সরকারি বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে।’

উল্লেখ্য, গত বছর ভর্তির জন্য অনলাইনে আবেদন জমা নেওয়া হয় ২০১৭ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর গত বছরের ১৯, ২০ ও ২১ ডিসেম্বর রাজধানীর ৩৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশ হয় ৩০ ডিসেম্বর। নবম শ্রেণিতে ভর্তি হয় জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের ভিত্তিতে।

/আরএআর/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে