এক হাজার সহকারী শিক্ষক পদে আবেদন আড়াই লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৮, ১৭:৩৪আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৮:৪৯

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নন-ক্যাডার সহকারী শিক্ষকের এক হাজার ৩৭৮টি পদের জন্য আবেদন করেছেন দুই লাখ ৪৮ হাজার ৩২২ জন। সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে পিএসসি। গত ৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়।
উল্লেখ্য, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদটিতকে দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেওয়ার পর প্রথমবারের মতো সরাসরি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলায় ৩৬৫ জন, ইংরেজিতে ১০৬ জন, গণিতে ২০৫ জন, সামাজিক বিজ্ঞানে ৮৩ জন, ভৌতবিজ্ঞানে ১০ জন, জীববিজ্ঞান ১১৮ জন, ব্যবসায় শিক্ষায় আট জন, ভূগোলে ৫৪ জন, চারুকলায় ৯২ জন, শারীরিক শিক্ষায় ৯৩ জন, ধর্মে ১৭২ জন এবং কৃষি শিক্ষায় ৭২ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

/আরএআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম