জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আ.লীগকে ফের ক্ষমতায় আনার আহ্বান মেননের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৮, ১৫:১৬আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৫:৪১

বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন মোকাবিলা করতে হলে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। মঙ্গলবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ‘জলবায়ু পরিবর্তন এবং খাদ্যের সার্বভৌমত্বের ওপর প্রভাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, ‘দেশে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাতে আগামী ২০৫০ সালের মধ্যে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকা বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বঙ্গোপসাগরে বড় ভূখণ্ড জাগার সম্ভাবনা রয়েছে। তাই এসবের মোকাবিলা করতে হলে এই সরকারকে কন্টিনিউ করতে হবে। পৃথিবীর ১০টি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশ ষষ্ঠ স্থানে রয়েছে। আমরা আশা করবো বর্তমান সরকারের দিকে গুরুত্বসহকারে নজর দেবেন।’

এ সময় তিনি দেশের বিভিন্ন সংগঠনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলকে আপনারা প্রশ্ন রাখবেন, ক্ষমতায় এলে জলবায়ুর জন্য আপনারা কী পদক্ষেপ নেবেন, সেটা ইশতেহারে প্রকাশ করতে হবে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ফজলে হোসেন বাদশা, কৃষি বিজ্ঞানী ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির নেতা আনিসুর রহমান মল্লিক, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন প্রমুখ।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম