ছবি বিকৃত করে ফেসবুকে শেয়ার

ওবায়দুল কাদেরের উদ্যোগে মুক্তি পেলেন সেই রুমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৮, ১৬:৫৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৬:৫৯

ওবায়দুল কাদের (ফাইল ফটো) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া রুমি আক্তার (৪০) গত বৃহস্পতিবার (১৮ অক্টোবর) মুক্তি পেয়েছেন। রুমি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভালুকা গ্রামের মৃত খবির উদ্দিন সরকারের মেয়ে।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মজিবর রহমান সোমবার (১৫ অক্টোবর) রাতে রুমির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঝিনাইগাতী থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে ঝিনাইগাতী পুলিশ রাতেই রুমি আক্তারকে গ্রেফতার করে। পরদিন আদালতে হাজির করে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। তবে খোদ ওবায়দুল কাদেরের হস্তক্ষেপে গত বৃহস্পতিবার মুক্তি পান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি আমার নজরে আসার পর খোঁজ নিয়ে দেখলাম, মেয়েটি আমার ছবি বিকৃত করেনি। অন্য কারও ফেসবুক পেজ থেকে তিনি শুধুমাত্র শেয়ার করেছেন। কেউ যাতে বিনা অপরাধে হয়রানি না হয় বা শাস্তি না পায় সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে, দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য। কোনও নিরপরাধ লোক এ আইনে শাস্তি পাবে না। অপরাধী যে তার উপযুক্ত শাস্তি হবেই। কেউ যেন এই আইনের অপপ্রয়োগ করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে সবাইকে।
সম্প্রতি কে বা কারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের একটি ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ওই ছবিটা গত সোমবার (১৫ অক্টোবর) নিজের ফেসবুক পেজে শেয়ার করেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক রুমি আক্তার (৪০)। এতে ক্ষুব্ধ হয়ে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মজিবর রহমান সোমবার রাতেই রুমির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঝিনাইগাতী থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে ঝিনাইগাতী পুলিশ রাতেই রুমি আক্তারকে গ্রেফতার করে। পরদিন আদালতে হাজির করে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
বিষয়টি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নজরে এলে ঘটনাটি তিনি খতিয়ে দেখেন। এ অপপ্রচারে রুমিকে নির্দোষ মনে হয় তার। সঙ্গে সঙ্গে তিনি শেরপুর পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন এবং মামলা থেকে অব্যাহতি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। পুলিশ দ্রুত মামলার চূড়ান্ত প্রতিবেদন দিলে বৃহস্পতিবার মুক্তি পান রুমি।

/এমএইচবি/ওআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের