এসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৮, ১৮:৩৯আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২১:১২

এসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ বাংলাদেশ পুলিশের ২০১৮ সালের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, অ্যাপটিচুড টেস্ট ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। চূড়ান্তভাবে দুই হাজার জন প্রার্থীকে সিলেকশন বোর্ড সাময়িকভাবে সুপারিশ করেছে। সোমবার বিকেলে এ ফল প্রকাশ করা হয়।
একই সঙ্গে কিছু শর্ত দিয়েছে সিলেকশন বোর্ড। শর্তাগুলো হলো,
১. প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষ করার পর এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ও সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন পাওয়া সাপেক্ষে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) হিসেবে মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় পাঠানো হবে।
২. বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর প্রার্থীদের শিক্ষানবিশ এসআই (নিরস্ত্র) হিসেবে নিয়োগ দেওয়া হবে। উল্লেখ্য, শিক্ষানবিশ এসআই (নিরস্ত্র) হিসেবে যোগদানের তারিখ হতে দুই বছর চাকরিকাল সফলভাবে শেষ করার পর বিধি মোতাবেক চাকরি স্থায়ী করা হবে।
৩. বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের কার্যক্রম সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজি’র মাধ্যমে সম্পন্ন করা হবে। এছাড়া রেঞ্জ ডিআইজি নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের কার্যক্রম গ্রহণের জন্য স্থান নির্ধারণ করবেন এবং প্রার্থীদের যথাসময়ে অবহিত করবেন।

এসআই পরীক্ষা চূড়ান্ত ফলের তালিকা

/আরজে/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম