মিথ্যা অডিট রিপোর্ট দিলে কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা: দুদক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৮, ২২:৪০আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ২২:৪১

ইকবার মাহমুদ (ফাইল ছবি) জয়েন্ট স্টক কোম্পানি, ব্যাংক , আয়কর বিভাগ ও বিশেষ ক্ষেত্রে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে দাখিল করা একই বছরের আর্থিক বিবরণী একই অডিট ফার্মের মাধ্যমেই করতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি  বলেন, ‘মিথ্যা ও ভিন্ন ভিন্ন আর্থিক বিবরণী জমা দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’  মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুদকে আসা অভিযোগের ব্যাপারে ইকবাল মাহমুদ বলেন, ‘এ সব অভিযোগে দেখা যায় কোনও কোনও প্রতিষ্ঠান একই অর্থ বছরে ব্যাংক অথবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যে পরিমাণ সম্পদ দেখিয়ে ফিইন্যানসিয়াল বিবরণী জমা দিয়েছে, ঠিক একই বছরে আয়কর বিভাগে অনেক কম সম্পদ দেখিয়ে ফিন্যানসিয়াল বিবরণী জমা দিয়েছে।’  তিনি বলেন, এ সব অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে, অনুসন্ধান শেষে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা  নেওয়া হবে।

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম