পোস্তগোলা ব্রিজে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ হয়ে ঢামেকে ৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৮, ১৩:০৫আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৬:২৩

পোস্তগোলা ব্রিজে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ঢাকার কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজ ঢালে টোল বাড়ানোকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৯ জন। শুক্রবার (২৬ অক্টোবর) সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পোস্তগোলা ব্রিজে সংঘর্ষের সময় নিহত শ্রমিক

সংঘর্ষের সময় সোহেল (৩০) নামে একজন নিহত হয়েছেন বলে এলাকাবাসী ও শ্রমিকরা নিশ্চিত করেছেন। পোস্তগোলা ব্রিজে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

আহতরা হলেন পেটে গুলিবিদ্ধ আলামিন (২০), বাম হাতে গুলিবিদ্ধ সিদ্দিক (৪০), মাথায় গুলিবিদ্ধ সবুজ (৩০), মাথায় গুলিবিদ্ধ লিটন (৩৯), পিঠে গুলিবিদ্ধ বিল্লাল (২৩), মানিক (৪০)। এর আগে ট্রাকচালক আকাশ (২৫), হেলপার মাসুদ (৩২) হেলপার ও বাকপ্রতিবন্ধী অজ্ঞাত এক পুরুষকে (২৫) আগেই ঢামেকে আনা হয়। পোস্তগোলা ব্রিজে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে আহত দুজনই ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।’ পোস্তগোলা ব্রিজে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, 'পোস্তখোলার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।' পোস্তগোলা ব্রিজে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

পোস্তগোলা ব্রিজে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

/এসজেএ/এআইবি/আইএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ