প্রশ্নফাঁস

ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর

ঢাবি প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৮, ১৮:২০আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৮:৩৪

ঢাবি প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়া হবে আগামী ১৬ নভেম্বর। তবে সবাই নয়, এই পরীক্ষা দেবেন ১২ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৪৬৩ জন ভর্তিচ্ছু। ঘণ্টাব্যাপী এই ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত। 
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়। সেখানে বলা হয়, ‘প্রচলিত পদ্ধতিতেই (এমসিকিউ) পুনরায় পরীক্ষা নেওয়া হবে।’
উল্লেখ্যে, ১২ ই অক্টোবর শুক্রবার, পরীক্ষা নেওয়ার পরপরই প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মাদ সামাদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি একজন ভর্তিচ্ছু’র মোবাইলে সকাল ৯টা ১৭ মিনিটে প্রশ্ন পাওয়ার প্রমাণ পায়। প্রমাণ পাওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ ১৬ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করে।
এই পরীক্ষায় পাসের হার গত কয়েক বছরের তুলনায় বেশি ছিল। ২৬ শতাংশ পাস সাম্প্রতিক ইতিহাসে নেই। এরপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা বাতিলের বিষয়ে এতদিন সিদ্ধান্ত নিতে পারেনি।
পরীক্ষা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। আইন অনুষদের তৃতীয় বর্ষের একজন ছাত্র অনশনও করেন। আর সেই অনশনে গিয়ে সংহতি জানায় সরকারপন্থী ছাত্র সংগঠন ছাত্রলীগও। তারাও পরীক্ষা বাতিলের দাবি জানায়।
পরীক্ষা বাতিলের দাবিতে উচ্চ আদালতে রিট আবেদনও করা হয়। মাঠে নামে ছাত্রলীগও। এর মধ্যে ২২ অক্টোবর অধিকতর তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার পরের দিনই নতুন করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ঢাবির ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের ফের পরীক্ষা নেওয়া হবে




               

/এসআইআর/আর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম