ঢাবির ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের ফের পরীক্ষা নেওয়া হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৮, ১৪:৫৩আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৫:৫২

ঢাবির ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের ফের পরীক্ষা নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতকে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করা প্রায় সাড়ে ১৮ হাজার পরীক্ষার্থীর আবারও পরীক্ষা নেওয়া হবে। মঙ্গলবার (২৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদালয়ের ডিন’স কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। এরপর ফের ওই পরীক্ষা নেওয়ার জন্য আন্দোলনে নামেন শিক্ষাথীরা।
উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, পাস করা সাড়ে আঠারো হাজার শিক্ষার্থীদের আবারও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, পরীক্ষাটির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইমদাদুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রহমত উল্লাহ ও কলা অনুষদের ডিন অধ্যাপক আবু দেলোয়ার হোসেনকে পরীক্ষার তারিখ নির্ধারণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

/আরএআর/ওআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম