৫৬০ মডেল মসজিদ

প্রকল্পের অগ্রগতি দেখতে ঢাকায় আসছে সৌদি প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৮, ১৯:৫৪আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৯:৫৯

এই মডেলেই নির্মাণ করা হবে মসজিদ ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি দেখতে পাঁচ সদস্যের সৌদি প্রতিনিধি দল রবিবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকায় আসছেন। প্রতিনিধি দলে রয়েছেন দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি আহমদ আলী রুমি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি আদনান বামাগাস, তুর্কি আল আলাওয়ী, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি ফাহাদ আল ওতাইবি ও মুতলাক আল কাহতানি।
সফরকালে প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট আলেম-ওলামাদের সঙ্গেও মতবিনিময় করবেন। সফরকারী প্রতিনিধি দল সোমবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শন করবেন। এরপর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন প্রদর্শনী ও স্থাপনা পরিদর্শন করবেন। সোমবার দুপুরে ‘বিশ্ব শান্তির অণ্বেষা- প্রকৃত দ্বীনি শিক্ষা ও দাওয়াত এবং দ্বীনের সুরক্ষা’ শিরোনামে অনুষ্ঠেয় সভায় আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করবেন।
সৌদি প্রতিনিধি দল সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রীর কার্যালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পরিকল্পনা কমিশন ও ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সৌদি প্রতিনিধি দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। বুধবার (৩১ অক্টোবর) তাঁরা জাতীয় জাদুঘর ও লালবাগ কেল্লা পরিদর্শন করবেন। আগামী ১ নভেম্বর প্রতিনিধি দল বাংলাদেশ ত্যাগ করবেন বলে জানা গেছে।

আরও পড়ুন: ৫৬০টি মডেল মসজিদ কাম ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের জমি নির্বাচন শেষ পর্যায়ে: ধর্ম সচিব

/সিএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক