রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৮, ০৯:২২আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৩:১১

অগ্নিদগ্ধ রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী মো. সাইফুল ইসলাম (২৫) ও স্ত্রী সাজেনা (১৮) দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাইফুলের ভাই একলাছ জানায়, বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়েছিল। সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। পরে দগ্ধ অবস্থায় মো. সাইফুল ইসলাম ও সাজেনাকে উদ্ধার করে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন দুইজনের অবস্থা আশঙ্কাজনক। সাইফুলের শরীরের ৯৭ শতাংশ এবং তার স্ত্রী সাজেনার ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে।

/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম