সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাজে লাগাতে চায় সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৮, ০২:৫০আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১০:০৪

শিক্ষা মন্ত্রণালয় রাজধানীতে যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজে লাগাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) পাঁচটি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কমিশনকে মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীরা মাসে একদিন রাস্তা পারাপারের মহড়া দেবে।
মঙ্গলবার (৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা থেকে চিঠিটি দেওয়া হয় ইউজিসিকে। মন্ত্রণালয়ের উপসচিব জিন্নাত রেহানান স্বাক্ষরিত ওই চিঠিতে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউজিসিকে দেওয়া চিঠি নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে ট্রাফিক সার্কুলেশন বা যানবাহন সরবরাহের একটি সুষ্ঠু পরিকল্পনা প্রস্তুত করতে হবে। ট্রাফিক সার্কুলেশন প্ল্যান নোটিশ বোর্ডে প্রকাশ্য স্থানে টানানো থাকবে এবং এ সম্পর্কে সবাইকে অবগত করতে হবে। শিক্ষক-কর্মচারীদের সহায়তায় দিনের শুরু এবং শেষে প্রতিষ্ঠানে প্রবেশ ও বের হওয়ার সময় শিক্ষার্থীরা এই নির্দেশনা অনুসরণ করছে কিনা তা নিশ্চিত করা হবে। প্রতি মাসে একবার রাস্তা পারাপারের মহড়া করা যেতে পারে। এই পরিকল্পনায় সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক পুলিশের সহয়তা নেওয়া যেতে পারে।
ইউজিসিকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত গত ১৬ আগস্টের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা শৃঙ্খলায় রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করতেই এই নির্দেশনা দেওয়া হয়।

/এসএমএ/ওআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম