গাজীপুরে ২২ হাজার কেজি পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৮, ১৭:৪৩আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৭:৪৫

পরিবেশ অধিদফতর গাজীপুরের পাঁচটি গোডাউনে  অভিযান চালিয়ে ২২ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর। এসময় ওই কারখানাগুলোকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ নভেম্বর) দুপুরে পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে  গাজীপুরের সরকার বাড়ি এলাকার সামছুল হক ও রফিকুল ইসলাম এবং হাউচপাড়া এলাকার সোহরাব ও লিটনের পাঁচটি গোডাউন থেকে এসব পলিথিন জব্দ করা হয়। এসময় কারখানাগুলোকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদফতরের গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুস সালাম, পরিদর্শক মির্জা আসাদুল কিবরিয়া, মোস্তাফিজুর রহমান (পিয়াস) ও নমুনা সংগ্রহকারী রাসুল ইয়া বারী (কামাল)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ জানান, পলিথিনের বিরূপ প্রতিক্রিয়ায় পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ইতোমধ্যে পলিথিনের যথেচ্ছ ব্যবহারের ফলে ছোট বড় শহরের অনেক নদীনালা ও ড্রেন বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট অভিযান অব্যাহত থাকবে।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের