রেসিডেন্সি প্রোগ্রাম ফেজে’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৮, ২২:৫২আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ২২:৫৪

রেসিডেন্সি প্রোগ্রাম ফেজে’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন রেসিডেন্সি প্রোগ্রাম ফেজ-এর মার্চ-২০১৯ সেশনের ভর্তি পরীক্ষা শুক্রবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর বুয়েট মূল ক্যাম্পাস, বুয়েট পশ্চিম পলাশী ক্যাম্পাস, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিএসএমএমইউয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া শুক্রবার সকালে পরীক্ষা চলাকালে ১৭৭টি হল পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. সৈয়দ মোজাফফর আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ৫টি অনুষদে ভর্তির জন্য ১ হাজার ১শ ২টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থী ছিল ৯ হাজার ৭শ ৮ জন। অনুষদভিত্তিক পরীক্ষার্থী ও আসন সংখ্যা হলো মেডিসিন অনুষদে পরীক্ষার্থী ৩ হাজার ৩ শ ৩৮ জন, আসন ৩শ ৬৯, সার্জারি অনুষদে ৩ হাজার ৯শ ১৭ জন, আসন ৪শ ৫২, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল অনুষদে পরীক্ষার্থী ১ হাজার ১ শ ৬৩ জন, আসন ১শ ২২, শিশু অনুষদে ৮শ ৫৪ জন, আসন ১শ ১৩ এবং ডেনটিসট্রি অনুষদে পরীক্ষার্থী ৪শ ৩৬ জন, আসন ৪৬টি।
মোট ৯ হাজার ৭শ ৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ২শ ৮৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে মেডিসিন অনুষদে ৩ হাজার ২শ ৫ জন পরীক্ষার্থী, সার্জারি অনুষদে ৩ হাজার ৭শ ৩৩ জন পরীক্ষার্থী, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল অনুষদে ১ হাজার ৯৪ জন, শিশু অনুষদে ৮শ ৩২ জন এবং ডেনটিসট্রি অনুষদে ৪শ ২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। পরীক্ষার ফল শুক্রবার রাতেই প্রকাশিত হবে।

/টিওয়াই/ওআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম