‘পৃথিবীতে সবচেয়ে বিশৃঙ্খল বাংলাদেশের সড়ক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ১৯:২০আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৯:৪০

বক্তব্য রাখছেন সৈয়দ ইশতিয়াক রেজা

পৃথিবীর মধ্যে বাংলাদেশের সড়ক সবচেয়ে বিশৃঙ্খল বলে মন্তব্য করেছেন গাজি টিভি ও সারাবাংলার প্রধান নির্বাহী সৈয়দ ইশতিয়াক রেজা। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘পিকমি লিমিটেড’-এর চালকদের মাঝে হেলমেট বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘আজকে বাংলাদেশের সড়কে অনেক সমস্যা। এর মধ্যে সড়ক নিয়ে ছাত্রদের আন্দোলনও দেখলাম। এখানে সবচেয়ে বড় জায়গা দখল করে আছে একটি দুর্নীতির অধ্যায়। যে ঠিকাদার সড়ক নির্মাণ করছে, আর যে সুপারভাইজার দেখভাল করছে, তাদের মধ্যে অনিয়ম আছে। রাস্তা নিয়ন্ত্রণ করছে পুলিশ, তাদের মধ্যেও অনিয়ম আছে। রাস্তা ব্যবহার করছে যে চালক ও মালিক, তাদের ভেতরে সততার অভাব আছে। রাস্তা ব্যবহার করছি আমি, আমার মধ্যেও সচেতনতার অভাব আছে। তাই সবকিছু মিলিয়ে বাংলাদেশের সড়ক পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশৃঙ্খল। এখানে মালিক-শ্রমিকের ঐক্য আছে। বাংলাদেশে আর কোনও ক্ষেত্রে মালিক-শ্রমিকের ঐক্য নাই।’

তিনি আরও বলেন, ‘এই শহরে যারা মোটরবাইক চালায়, তাদের প্রতি আমার কিছু বলার আছে। আপনার লেন মেনে বাইক চালাবেন। আপনারা যাকে নিয়ে রাইট দিচ্ছেন, সে কিন্তু একজন মানুষ, এটা মাথায় রাখতে হবে। কিছু টাকার জন্য আপনারা রাইড দেন না। আপনারা যখন কাউকে রাইড দেন, তখন তাকে ভালো সার্ভিস দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘খারাপ মানুষ থাকবেই। কিন্তু খারাপ কাজ করার সাহস পাবে না –এমন কিছু বাস্তবায়ন করতে হবে। মানুষকে সবসময় বাধ্যবাধকতার মধ্যে রাখতে হয়। পিকমিকে বলতে চাই, আপনারা আপনাদের বাইকে ক্যামেরা লাগাতে পারেন, সবসময় নিয়ন্ত্রণ রাখার জন্য। আমি মনে করি, যে কোম্পানির ম্যানেজমেন্ট যত ভালো, সেই কোম্পানির সেবা তত ভালো।’

হেলমেট বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকমি লিমিটেডের ডিরেক্টর ও সিইও ওমর আলীরাজসহ অনেকে।

/এইচএন/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম