দুদক সম্পর্কে জেনে বুঝে মন্তব্য করুন: এনবিআর চেয়ারম্যানকে দুদক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৮, ১৬:৩৮আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৬:৫৮

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও এনবিআর চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া

দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়ে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়ার করা মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সোমবার (১৯ নভেম্বর) এক ব্রিফিংয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের অবশ্যই জেনে ও বুঝে মন্তব্য করা উচিত। কোনও প্রতিষ্ঠানই নিশ্চিতভাবে বলতে পারবে না, তাদের দোষত্রুটি নেই। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তাদের বিরুদ্ধেই শুধু  ব্যবস্থা নেয় দুদক। এখানে রাগ-অনুরাগের কোনও বিষয় নেই। দুর্নীতির অভিযোগে দুদকের কর্মকর্তা-কর্মচারীদেরও চাকরি গেছে।’

ইকবাল মাহমুদ বলেন, ‘এনবিআরের দুর্নীতি দূর করা বা অনুসন্ধান করা দুদকের কাজ নয়।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘সরকারের কাছে এনবিআরের দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের সুপারিশ করেছি। এটা আমলে নেওয়া হবে কিনা— তা সরকার সিদ্ধান্ত নেবে।’

প্রসঙ্গত, ৮ নভেম্বর আয়কর বিভাগের দুর্নীতির উৎস চিহ্নিত করে তা বন্ধের সুপারিশমালা মন্ত্রিপরিষদ সচিবের কাছে জমা দেয় দুদক। পরে এনবিআর চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া এ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘নিরপেক্ষ তদন্ত করলে দুদকের বিরুদ্ধেও দুর্নীতির তথ্য পাওয়া যাবে।’

/ডিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম