হেপাটাইটিস সি ভাইরাসের রোগীকে বিনামূল্যে ওষুধ দেবে বিএসএমএমইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৮, ১৯:১১আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৯:১১

বিএসএমএমইউ এর মিল্টন হলের অনুষ্ঠান

হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত রোগীকে বিনামূল্যে ওষুধ দেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এই কার্যক্রমের উদ্বোধন করেন।

জানা যায়, বিএসএমএমইউ শুরুতে হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত ১০ রোগীর প্রত্যেককে প্রায় লাখ টাকার ওষুধ প্রদানের মাধ্যমে বিনামূল্যে ওষুধ বিতরণ করবে। হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত আরও ৫ শতাধিক রোগীকে এই ওষুধ বিনামূল্যে প্রদান করা হবে, যার আর্থিক মূল্য প্রায় ৫ কোটি টাকা। তবে বিশ্ববাজারে এর আর্থিক মূল্য প্রায় শতগুণ।

প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ও সরকার এবং মানবদরদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই এই ধরণের মহৎ কার্যক্রম গ্রহণ করা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন উন্নয়নের রাজনীতি করেন, তেমনই তিনি বিশ্ব মানবতার দরদি নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অতি দরিদ্র তহবিলে দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য আরও ১০ কোটি টাকা প্রদান করেছেন, যা তার মমতা ও মহত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’

বিএসএমএমইউ এর উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, ‘মুখে খাওয়ার অ্যান্টি ভাইরাল ওষুধে সি ভাইরাসে আক্রান্ত ৯০ শতাংশেরও বেশি রোগী আরোগ্য লাভ করছেন। এটা চিকিৎসা বিজ্ঞানের জগতে এক কল্যাণধর্মী বিস্ময়কর আবিষ্কার। এখন থেকে বিএসএমএমইউ বিনামূল্যে এই ওষুধ রোগীদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে এক মহৎ উদ্যোগে সামিল হলো।’ 
বিএসএমএমইউ এর হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারা বাংলাদেশের যত হেপাটাইটিস আক্রান্ত রোগী আছে, তারা বিএসএমএমইউতে যোগাযোগ করলেই ওষুধ দেওয়া হবে। সাধারণত হেপাটাইটিসের চিকিৎসা ৬ থেকে ২৪ সপ্তাহ সময় লাগে। যাদের হেপাটাইটিস আছে, তাদের চিকিৎসা ১২ সপ্তাহের। আর যাদের লিভার সিরোসিস আছে, তাদের চিকিৎসা ২৪ সপ্তাহের। ১২ সপ্তাহের জন্য খরচ হবে ৮৪ হাজার টাকা। আর ২৪ সপ্তাহের চিকিৎসার জন্য রোগীর পেছনে খরচ হবে ১ লাখ ৬৮ হাজার টাকা।’  
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি (লিভার) বিভাগ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদফতরের যৌথ উদ্যোগে এই কার্যক্রম চালু হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমএমএমইউ এর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা, বিএসএমএমইউ এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সেলিমুর রহমান, প্রমুখসহ হেপাটোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীরা।



/টিওয়াই/ এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের