খোকার ছেলে-মেয়ের আগাম জামিন বিষয়ে আদেশ বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৮, ১২:৪১আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৬:২২

সুপ্রিম কোর্ট বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাখ হোসেন ও মেয়ে সারিকা সাদেকের আগাম জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। একইসঙ্গে এই আবেদনের বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বুধবার (২৮ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ইশরাখ ও সারিকার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হক কিউসি।

এ সময় দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

শুনানিকালে রাষ্ট্র ও দুদকের আইনজীবীরা আদালতকে বলেন, আসামিরা মামলার দীর্ঘ সময় পরে আগাম জামিনের আবেদন নিয়ে আসেন। এর আগে তারা দুদকের নোটিশ স্থগিতের জন্য রিট মামলাও দায়ের করেছিলেন।

অন্যদিকে, জামিন চাওয়ার কারণ ব্যাখ্যা করে আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানান, ইশরাখ হোসেন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন। তাই তার জামিন প্রয়োজন।

এর আগে গত ১ সেপ্টেম্বর দুদক তদন্ত করে দুটি পৃথক নোটিশের মাধ্যমে ইশরাখ ও সারিকার নিজ নিজ নামে ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে বা তাদের পক্ষে অন্য নামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদ/সম্পত্তির দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ সাত দিনের মধ্যে দুদকে জমা দিতে বলা হয়। কিন্তু নোটিশ সত্ত্বেও তারা সম্পদের তথ্যবিবরণী জমা দেননি।

পরে নোটিশের জবাব না পেয়ে দুদকের সহকারী পরিচালক মো. সামছুল আলম গত ২৯ ও ৩০ আগস্ট তাদের দুজনের বিরুদ্ধে রমনা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। এসব মামলায় তারা জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের