চকবাজারে ট্রান্সফর্মার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৮, ১৩:১৩আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৩:১৩

চকবাজারে ট্রান্সফর্মার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

রাজধানীর চকবাজার এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনায় অহিদুল ইসলাম (২৪) নামে একজন কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চকবাজর কামালবাগ এলাকায় এ ঘটনা ঘটে। 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।  

জানা যায়, ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনায় অহিদুল ইসলাম আহত হওয়ার পর পাশের কারখানার শ্রমিক  রতন তাকে উদ্ধার  করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এরপর কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে অহিদুলকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানায়, কামালবাগ এলাকার মধুমতি নামে একটি রাবার কারখানায় তার ভাই মো. করিমের সাথে কাজ করতেন অহিদুল। রাতের ডিউটি শেষে কারখানার পাশে একটি তৃতীয় তলা টিনসেট বাসায় খাবার খেয়ে নিচে নামার সময় পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামের ইসমাঈল হাওলাদারের ছেলে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
ধর্মভিত্তিক পাকিস্তান টেকেনি, বিকশিত হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ: তথ্যমন্ত্রী 
ধর্মভিত্তিক পাকিস্তান টেকেনি, বিকশিত হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ: তথ্যমন্ত্রী 
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প: বাণিজ্যমন্ত্রী
অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার