১০০ ডলারের পথে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক 
০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ পর্যায়ে বেড়েছে তেলের দাম। মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার মধ্যে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানোর পর তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ১ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়েছে ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ। প্রতি ব্যারেল ডব্লিউটিআই ৯৪ দশমিক ৬৩ ডলারে লেনদেন হচ্ছে।

ছয় মাস ধরে চলা যুদ্ধের স্থায়ী সমাধানের আশা ফিকে হয়ে আসা এবং ফের সংঘাত তীব্র হওয়ায় আগস্টের শুরু থেকে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় এক-চতুর্থাংশ বেড়েছে।

/এএস/ 
সম্পর্কিত
ব্রিটিশ এয়ারওয়েজের পাইলটরা বছরে কত বেতন পান?
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
গ্যালিলি সৈকতে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ
সর্বশেষ খবর
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
৭ পদে জনবল নেবে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড
৭ পদে জনবল নেবে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড
অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে ডিলারের কারাদণ্ড
অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে ডিলারের কারাদণ্ড
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘রেট্রো নস্টালজিয়া’: এআইয়ের হাত ধরে নব্বই আর আশির দশকে ফেরা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘রেট্রো নস্টালজিয়া’: এআইয়ের হাত ধরে নব্বই আর আশির দশকে ফেরা
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি