বংশালে বিদুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৮, ২১:৫৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২১:৫৮

বিদ্যুৎস্পৃষ্ট রাজধানীর বংশালের আগামাছি লেন এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনা পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে সন্ধ্যা ৫টার দিকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইমরানের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। নির্মাণাধীন ওই ভবনেই থাকতো সে।

ইমরানের সহকর্মী মো. জলিল জানান, নাজিরা বাজার বড় মসজিদ সংলগ্ন একটি ১০ তলা নির্মাণাধীন ভবনের চার তলায় কাজ করছিলো তারা। বিকালে ইমরান কাজের ফাঁকে ভবনের নিচে নামে। এর কিছুক্ষণ পর অন্য সহকর্মীরা দেখে, নিচ তলায় বিদ্যুতের মোটরের পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আছে ইমরান। পরে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি