এবার হাইকোর্টে হিরো আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১২:৩৯

হিরো আলম আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) দ্বারা প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন বগুড়ার আলোচিত হিরো আলম। রবিবার (৯ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ রিট দায়ের করেন। আদালতে তার পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট কাওছার আলী।

এর আগে, গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন। ১০ জনের স্বাক্ষরে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন হিরো আলম।

কিন্তু গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশন মনোনয়ন অবৈধ ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, ‘হিরোকে জিরো বানানো এত সহজ নয়, এত সহজে মাঠ ছেড়ে যাচ্ছি না। আমি উচ্চ আদালতে আপিল করবো।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও হিরো আলম পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

/বিআই/এআর/এমওএফ/
সম্পর্কিত
জামিন পেয়ে হিরো আলম বললেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার’
হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম