অধ্যাপক আবু সাইয়িদের বিরুদ্ধে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর ছেলের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৮, ১৭:১১আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৮:২৬





অধ্যাপক আবু সাইয়িদ সাবেক মন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ নিজ নামের আগে ‘অধ্যাপক’ ব্যবহার করায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছেলে ড. এস এম নাসিফ শামস প্রতারণার মামলা দায়ের করেছেন।

সোমবার (১০ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি গ্রহণ শেষে বিচারক শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, অধ্যাপক আবু সাইয়িদ কোনও কলেজে কখনও অধ্যাপনা করেছেন বলে জানা নেই। তবে খণ্ডকালীন প্রভাষক হিসেবে আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অল্প সময়ের জন্য কর্মরত ছিলেন। আসামি অধ্যাপক না হয়েও বিভিন্ন জায়গায়, বই-পুস্তকে এবং নির্বাচন কমিশন সচিবালয়ের হলফনামায় ‘অধ্যাপক’ পদবি ব্যবহার করেন। এর মাধ্যমে সমাজের মানুষের কাছে ভোট পাওয়ার পাঁয়তারাসহ সাধারণ জনগণকে বিভ্রান্ত করে আসছেন।

বাদী অভিযোগে বলেন, নিয়মিতভাবে ১৫ বছর কোনও কলেজে অধ্যাপনা না করলে অধ্যাপক হওয়া যায় না। আসামি বর্তমানে গণফোরামের নেতা, ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষে এমপি প্রার্থী হয়েছেন। এমপি পদে নির্বাচন করতে হলে তিন বছর আগে চাকরি ছেড়ে দিতে হয়। আসামি বিভিন্ন বই লিখেছেন। কোনও বইয়ে কোন কলেজে অধ্যাপনা করেছেন এমন কোনও পরিচয় সুনির্দিষ্ট নেই।

আসামি অধ্যাপক না হয়ে অধ্যাপকের পরিচয় দিয়ে প্রতারণা করে আসছেন এবং জনগণের কাছে ভুল তথ্য প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছেন। এর মাধ্যমে আসামি বাংলাদেশ দণ্ডবিধি ৪১৯/৪২০ ধারায় অপরাধ করেছেন।

প্রসঙ্গত, অধ্যাপক আবু সাইয়িদ সম্প্রতি ঐক্যফ্রন্টে যোগ দিয়ে পাবনার বেড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন: ৩০০ আসনে প্রধান দুই জোটের প্রার্থী যারা

/টিএইচ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম