শহীদ বুদ্ধিজীবী দিবসের বিশেষ ট্রাফিক নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৮:০৮

শহীদ বুদ্ধিজীবী দিবসের বিশেষ ট্রাফিক নির্দেশনা শহীদ বুদ্ধিজীবী দিবসের জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ। ১৪ ডিসেম্বর শুক্রবার সকাল ৬টা থেকে বেলা সাড়ে ৯টা পর্যন্ত সব ধরনের যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহনকে (বাস, ট্রাক, হিউম্যান হলার, থ্রি হুইলার, রিক্সা, রিক্সা-ভ্যান ইত্যাদি) মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং থেকে মিরপুর ১ নং ক্রসিং পর্যন্ত) হয়ে চলাচল না করার অনুরোধ জানানো হয়েছে।
মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দের যাতায়াতের সময় যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখিত সময়ে বিকল্প সড়ক রাস্তা ব্যবহারের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিকল্প সড়ক
১. যেসব যানবাহন আশুলিয়ার দিক থেকে বেড়িবাঁধ দিয়ে মিরপুরের দিকে আসবে সেগুলো নবাবেরবাগ ক্রসিং থেকে বামে মোড় নিয়ে শাহআলী থানা রোড ব্যবহার করবে।
২. যেসব যানবাহন মাজার রোড ক্রসিং হয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে, সেসব যানবাহন টেকনিক্যাল মোড় থেকে বামে দারুসসালাম রোড ব্যবহার করবে।
৩. যেসব যানবাহন মিরপুর-১০ নং থেকে মাজার রোড হয়ে গাবতলীর দিকে যাবে, সেসব যানবাহন মিরপুর-১ নং থেকে বামে দারুসসালাম রোড ব্যবহার করে টেকনিক্যাল মোড় হয়ে যাবে।

/আরজে/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের