আবুধাবিতে অভিবাসী দিবস উদযাপন

ইউএই প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৬

আবুধাবিতে অভিবাসী দিবস উদযাপন আন্তর্জাতিক অভিবাসী দিবস (১৮ ডিসেম্বর) উপলক্ষে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের আবুধাবি দূতাবাস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাক্তার মুহাম্মদ ইমরানের সভাপতিত্বে সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
দূতাবাসের শ্রম উইং এর কর্মকর্তা ওসমান গণির পরিচালনায় এসময় প্রবাসীদের নানা সমস্যার সমাধানের আশ্বাস দেন দূতাবাসের শ্রম কাউন্সিলর আরমান উল্লাহ চৌধুরী। দূতাবাসে সেবা নিতে আসা প্রবাসীরা সভায় তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন পাশাপাশি দূতাবাসের সেবার মান বাড়ানোর দাবি জানান। এসব দাবির প্রসঙ্গে রাষ্ট্রদূত প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, ‘সকল প্রবাসীদের জন্যে সেবা প্রদান করতে দূতাবাসের দরজা সবসময় উম্মুক্ত রয়েছে।’ 

উল্লেখ্য, বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর হিসেবে সৌদি আরবের পরেই আমিরাতের অবস্থান। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী দেশের মোট রেমিটেন্সের ১৯ দশমিক ৬০ শতাংশ আসে আমিরাত থেকে। বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)'র হিসাব অনুযায়ী ১৯৭৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন সময় প্রবেশ করেছেন ২৩ লাখ ৬৭ হাজার ৫৯১জন। শ্রমিক ভিসা বন্ধ থাকায় গত দুই বছরে শ্রমিক প্রেরণের হার হ্রাস পেয়েছে। ২০১৭ সালে  শ্রমিক ভিসায় আমিরাতে যান ৪,১৩৫ জন এবং ২০১৮ ( অক্টোবর পর্যন্ত) ২,৫৯৯ জন।  বর্তমানে আরব আমিরাতে প্রায় ৭ লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন শ্রেণি পেশায় কর্মরত রয়েছেন।

/জেজে/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম