মিছিল নিয়ে জনসভায় আসছেন নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৮, ১৩:১৪আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৪:১৭

মিছিল নিয়ে জনসভায় আসছেন নেতাকর্মীরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভা ও মিছিল নিতে আসছেন নেতাকর্মীরা। আজ শুক্রবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটে এই জনসভা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতুল্লাহ। জনসভা পরিচালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক খান।

মিছিল নিয়ে জনসভায় আসছেন নেতাকর্মীরা

সরেজমিন দেখা যায় জনসভাকে ঘিরে উৎফুল্ল নেতাকর্মীরা। মাঠের উত্তরপাশে বসানো হয়েছে মঞ্চ। বেলা সাড়ে ১১টা থেকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে দেখা যায়। বনানী থানা সেচ্ছাসেবক লীগ, গুলশান থানা যুবলীগ, ভাটার থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ, শ্রমিক লীগ গুলশান ইউনিটসহ ওয়ার্ড এবং থানা কমিটির নেতাদের নেতৃত্বে মিছিল আসছে। এছাড়াও ‘মানবিক ঢাকা’র চেয়ারম্যান ও ব্যবসায়ী আদম তমিজি হকের সমর্থকরাও মিছিল নিয়ে ইয়ুথ ক্লাবের মাঠে এসেছেন।

মিছিল নিয়ে জনসভায় আসছেন নেতাকর্মীরা

দুপুর ১২টা থেকে মাঠে প্রবেশ করতে দেওয়া হয় নেতাকর্মীদের। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জনসভা সুশৃঙ্খলভাবে সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মিছিল নিয়ে জনসভায় আসছেন নেতাকর্মীরা

এদিকে জনসভাকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ইয়ুথ ক্লাব মাঠের আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মাঠের পশ্চিম পাশের রাস্তা দিয়ে নেতাকর্মীদের প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছে। প্রতিটি কর্মীকে নিরাপত্তা তল্লাশি শেষে মাঠে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

নিরাপত্তার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের ডিসি মোশতাক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনসভাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেক কর্মীকে তল্লাশি করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।’

ছবি: সাজ্জাদ হোসেন 

 

এসও/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী