আমিরাতে বাংলাদেশ প্রেস ক্লাবের যাত্রা শুরু ১৮ জানুয়ারি

কামরুল হাসান জনি, সংযুক্ত আরব আমিরাত
২৩ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৬:৪১

আমিরাতে বাংলাদেশ প্রেস ক্লাবের যাত্রা শুরু ১৮ জানুয়ারি

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী সংবাদকর্মীদের পেশাজীবী সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব, ইউএই’-এর অভিষেক অনুষ্ঠিত হবে আগামী বছরের (২০১৯) ১৮ জানুয়ারি। এই ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু অনুষ্ঠান সফল করার লক্ষ্যে শনিবার ( ২২ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় দুবাইয়ের একটি অভিজাত হোটেলের হল রুমে ‘অনুষ্ঠানের প্রস্তুতি সভা’ অনুষ্ঠিত হয়েছে।

এসময় আলোচকরা বলেন, ‘বাংলাদেশ প্রেস ক্লাব, ইউএই’ হবে প্রবাসীদের পার্লামেন্ট। প্রবাসীদের মৌলিক সমস্যাগুলো আরও নিখুঁতভাবে তুলে ধরতে কাজ করবে এই সংগঠন। পাশাপাশি সেসব সমস্যা সমাধানের পথ তৈরিতে কমিউনিটির সঙ্গে একটি সেতুবন্ধন গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি শিবলী আল সাদিক।  সাধারণ সম্পাদক মোরশেদ আলম ও যুগ্ম সম্পাদক কামরুল হাসান জনির যৌথ পরিচালনায় সভায় অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা। 

আলোচনায় আরও অংশ নেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি সিরাজুল হক, সহসভাপতি রফিক উল্লাহ, সহসভাপতি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, সহসম্পাদক মোদ্দাসের শাহ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহিন, অর্থ সম্পাদক মহিউল করিম আশিক, দফতর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ জাহান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ইসমাইল, আইন বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইশতিয়াক আসিফ, সমাজ কল্যাণ সম্পাদক আবদুল আলিম সাইফুল, নির্বাহী সদস্য খুরশেদ আলম, বশিরুজ্জামান ও মোহাম্মদ ওসমান। এসময় সংগঠনের নবাগত ও অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। 

 

 

/এএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম