চিত্রনায়ক ফারুকের মনোনয়নপত্র বাতিল চেয়ে করা রিটের শুনানি বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৮, ২২:৫৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৫

চিত্রনায়ক ফারুক (ছবি: সংগৃহীত) আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী আকরব হোসেন পাঠানের (চিত্রনায়ক ফারুক) মনোনয়নপত্র বাতিল চেয়ে করা রিটের ওপর আগামী বুধবার (২৬ ডিসেম্বর) ফের শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওইদিন নির্বাচন কমিশনের আইনজীবীদের শুনানির জন্য আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ সংক্রান্ত করা এক রিটের আংশিক শুনানি নিয়ে সোমবার (২৪ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
চিত্রনায়ক ফারুকের আসনের ধানের শীষের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ এ রিট আবেদন করেছেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ নিজেও রিটের পক্ষে শুনানি করেন।

পরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘খেলাপি ঋণ থেকে মুক্ত হতে মনোনয়নপত্র দাখিলের আগে ফারুক হাইকোর্টে একটি রিট দায়ের করেছিলেন। তিনি রিটে সোনালী ব্যাংক তার কাছে টাকা পাবে বলে উল্লেখ করেছিলেন। কিন্তু ওই রিট আবেদনের ওপর কোনও আদেশ হয়নি। কাজেই চিত্রনায়ক ফারুক যে ঋণখেলাপি, এটা তো আত্মস্বীকৃত।’
প্রসঙ্গত, রাজধানীর গুলশান, বনানী ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন অভিনেতা ফারুক।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম