সশস্ত্র বাহিনী দিয়ে ভোট করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৫২আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৪



হাইকোর্ট আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর মাধ্যমে ভোটগ্রহণ, গণনা ও ফল প্রকাশের নির্দেশনা চেয়ে করা রিটের ওপর উচ্চ আদালতের অবকাশ শেষে (আগামী ২ জানুয়ারির পর) শুনানি করা হবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।


বুধবার (২৬ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন রিটকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ। সুপ্রিম কোর্টের এই আইনজীবী ঢাকা-৮ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী।
ড. ইউনুছ আলী আকন্দ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ রিটের শুনানি হয়নি। আবেদনটির ওপর সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষ হওয়ার পর শুনানি করা হবে বলে আদালত আজ আদেশ দিয়েছেন।’
তিনি বলেন, ‘রিটে সশস্ত্র বাহিনী দ্বারা ভোটগ্রহণ, গণনা ও ফল প্রকাশের নির্দেশনা চেয়েছিলাম। কিন্তু সুপ্রিম কোর্টের অবকাশের পর এ গ্রাউন্ডের ওপর শুনানি না হলেও রিটে আরও যেসব আর্জি জানানো হয়েছে তার ওপর শুনানি করা হবে।’
এর আগে গত ২৩ ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়।
রিটে নির্বাচন কমিশন কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় ব্যর্থতা কেন অসংবিধানিক ঘোষণা করা হবে না এবং সারাদেশের সব কেন্দ্রে সেনাবাহিনী দিয়ে ভোটগ্রহণ, গণনা ও ফল প্রকাশের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। এছাড়াও এক দলের প্রার্থী অন্য দলের প্রতীক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
পাশাপাশি রিটকারী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের নির্দেশ চাওয়া হয়েছে। রিটে ২০ দল বা ১৪ দল নামে জোট গঠন করে নির্বাচন করার ওপরও নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
রিটে আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ১৪ দলের পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ২০ দলের পক্ষ বিএনপি মহাসচিব, মন্ত্রিপরিষদ সচিব, রাশেদ খান মেনন, মির্জা আব্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ ১০ জনকে বিবাদী করা হয়।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম