নির্বাচনি কাজে নিয়োজিতদের জরুরি চিকিৎসাসেবা দিতে প্রস্তুত বিএসএমএমইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৬

বিএসএমএমইউ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি কাজে নিয়োজিত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রস্তুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

শনিবার (২৯ ডিসেম্বর) বিএসএমএমইউ-এর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক চিঠির পরিপ্রেক্ষিতে বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া  এ বিষয়ে   একটি নির্দেশনা দেন। এতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জরুরি চিকিৎসাসেবা প্রদানে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। বিএসএমএমইউ-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন জানান, চিকিৎসার সহায়তায় ভিআইপি ডিলাক্স কেবিন ৫১২ ও ৩১২, বিশেষজ্ঞ চিকিৎসকসহ (প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীসহ) একটি অ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাস ও একটি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। এজন্য গঠন করা হয়েছে ৯ সদস্যের মেডিক্যাল টিম। ওই টিমে রয়েছেন— কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. দীপল কৃষ্ণ অধিকারী, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কৃষ্ণপ্রিয় দাস, সার্জারি বিভাগের আরএস ও সহকারী অধ্যাপক ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ, ইন্টারনাল মেডিসিন বিভাগের আরএস ও সহকারী অধ্যাপক ডা. হাসান ইমাম, অবস অ্যান্ড গাইনি বিভাগের আরএস ও সহকারী অধ্যাপক ডা. ফারজানা শারমিন, ডেপুটি নার্সিং সুপার শান্তি হালদার, ওয়ার্ড মাস্টার মো. শওকত আলী, ড্রাইভার সোহেল ও ড্রাইভার মো. সাঈদ খান।

 

/টিওয়াই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি