ডেমরার একটি বাসা থেকে দুই শিশুর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৯, ২৩:৩০আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২৩:৩১

ডেমরার একটি বাসা থেকে দুই শিশুর লাশ উদ্ধার

রাজধানীর ডেমরার কোনাপাড়ার একটি বাসার কক্ষ থেকে প্রতিবেশি দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১০টায় শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। নিহত দুই শিশুর নাম নুসরাত (৪) ও ফারিয়া আক্তার দোলা (৭)।

ডেমরা থানার কোনাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু হায়াত এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডেমরার শাহজালাল রোডের রুস্তম আলীর সাত তলা ভবন ‘নাসিমা ভিলা’র নিচ তলার একটি কক্ষ থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করছে পুলিশ। ওই বাসার পাশেই শিশু দুটির বাসা। তারা সকালে এক সঙ্গে খেলতে বের হয়। এরপর থেকেই নিখোঁজ ছিল শিশু দুটি।

এএসআই আবু হায়াত আরও জানান, তাদের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। রাতে খুঁজতে খুঁজতে ওই বাসাটিতে লাশ পাওয়া যায়। লাশ দুটি খাটের নিচে রাখা ছিল। তবে ওই বাসার গৃহকর্তা পলাতক রয়েছে। শিশু দুটির ভেতর দোলার গায়ে কোনও কাপড় ছিল না। শিশু দুটি ওই এলাকায় তাদের নিজ পরিবারের সঙ্গেই থাকতো। নুসরাতের বাবার নাম পলাশ ও দোলার বাবার নাম ফরিদুল।

/এআইবি/এআরআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম