প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ: পুলিশ কনস্টেবল রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৯, ২০:১৪আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২০:১৫

প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ: পুলিশ কনস্টেবল রিমান্ডে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় কামরুল হাসান নামে পুলিশের এক কনস্টেবলকে পাঁচদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। নিজেকে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে পুলিশে নিয়োগ ও বিদেশে মিশনে পাঠানোর কথা বলে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে কামরুলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকালে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। মামলায় কনস্টেবল কামরুল হাসানের স্ত্রী লুৎফা আক্তারকেও আসামি করা হয়। কিন্তু এ দিন কাশিমপুর কারাগার থেকে তাকে আদালতে হাজির না করায় তার রিমান্ড শুনানি ১৩ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।
এর আগে গত ২৮ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম তাদের দশ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন। ওই দিন মামলার কেস ডকেট আদালতে উপস্থাপন না করায় আদালত রিমান্ড শুনানির জন্য আজ (১০ জানুয়ারি) দিন ধার্য করেন।
অভিযোগ থেকে জানা যায়, আসামি কনস্টেবল কামরুল হাসান নিজেকে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে এসআই পদে নিয়োগ এবং বিদেশে মিশনে পাঠানোর কথা বলে বিভিন্ন লোকজনের কাছ থেকে ২৭ লাখ টাকা নেয়। ওই ঘটনায় পিবিআই’র উপপরিদর্শক মো. মমিনুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় তার বিরুদ্ধে মামলাটি করেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম