নয়াপল্টনে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ওয়াসিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৯, ১৬:৪১আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৮:০৮

পুলিশ হেফাজতে গ্রেফতার ওয়াসিম রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে গত ১৪ নভেম্বর দিয়াশলাই জ্বালিয়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার ওয়াসিম (২৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক জসিম উদ্দিন তার জবানবন্দি গ্রহণ করেন।

শুক্রবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক মুন্সি শহিদুল ইসলাম ওয়াসিমকে আদালতে হাজির করেন। এরপর তিনি আদালতে আবেদন করে জানান, আসামি স্বেচ্ছায় আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন। পরে বিচারক ওয়াসিমের জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাজাধানীর পল্লবী থেকে ওয়াসিমকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানসহ দুটি গাড়িতে আগুন দেওয়া হয়। সংঘর্ষ চলাকালে পুলিশের পাঁচ কর্মকর্তা, আনসারের দুই সদস্যসহ ২৩ জন পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় পৃথক তিনটি মামলা দায়ের করে।

/টিএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি