উন্নত জাতি গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার বিকল্প নেই: গণশিক্ষা প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৯, ১৯:৫৮ আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২০:০০

সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, উন্নত জাতি গঠন করতে হলে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনও বিকল্প নেই। রবিবার (১৩ জানুয়ারি) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষাই হচ্ছে শিক্ষার মূলভিত্তি। বর্তমান সরকার ভবিষ্যতে মেধাসম্পন্ন মানুষ তৈরির জন্য মায়েদের অপুষ্টি দূর করতে মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে যেভাবে এগিয়ে চলছে তাতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আর বেশি সময়ের প্রয়োজন হবে না।
তিনি বলেন, উন্নয়নের মূলভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা প্রয়োজন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন ও অতিরিক্ত সচিব (উন্নয়ন ) মো. গিয়াস উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল।

/এসএমএ/এসও/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম গুলিতে পড়ে গেলেন ডোবায়, সেখানে আরও দুটি গুলিতে হত্যা
প্রথম গুলিতে পড়ে গেলেন ডোবায়, সেখানে আরও দুটি গুলিতে হত্যা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কারাগারে মায়েদের সঙ্গে ৩০৩ শিশু, নিকটাত্মীয় বা শিশু পরিবারে রাখার সুপারিশ  
কারাগারে মায়েদের সঙ্গে ৩০৩ শিশু, নিকটাত্মীয় বা শিশু পরিবারে রাখার সুপারিশ  
ফেসবুকে যা দেখেন, মানুষের জীবন কি সত্যিই তেমন?
ফেসবুকে যা দেখেন, মানুষের জীবন কি সত্যিই তেমন?
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ