স্ত্রীকে নিয়োগ দিতে জালিয়াতির অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ১৭:৪৯আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৮:০১

মাউশি

বিষয় অনুমোদন ছাড়া স্ত্রীকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে সরকারি বেতন-ভাতা উত্তোলন করার অভিযোগে পাবনার চাটমোহর উপজেলার চাটমোহর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এই ঘটনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বুধবার (১৬ জানুয়ারি) বিকালে আদেশ জারি করেছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অসীম কুমার কর্মকার স্বাক্ষরিত আদেশে জানানো হয়, চাটমোহর উপজেলার স্থানীয় বাসিন্দা মোছা. রাবেয়া খাতুন এই ব্যাপারে একটি অভিযোগ করেছেন। অভিযোগ মতে, চাটমোহর ডিগ্রি কলেজে সমাজ বিজ্ঞান বিষয়ের অনুমোদন না থাকলেও বিষয়টি অনুমোদন দেখিয়ে স্ত্রীকে নিয়োগ দিয়েছেন অধ্যক্ষ। ভুয়া বিষয় অনুমোদনের মাধ্যমে নিয়োগ দিয়ে এমপিওভুক্ত (মান্থলি মেমেন্টে অর্ডার) করে সরকারি টাকা আত্মসাৎ করা হয়েছে।

/এসএমএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম