আইইবিতে শীতকালীন পিঠা উৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৯, ২১:২৪আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২১:৩২

আইইবিতে শীতকালীন পিঠা উৎসব

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এবং প্রতিষ্ঠানটির ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকালে আইইবি প্রাঙ্গণে এই উৎসব শুরু হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তা শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, ‘পিঠা এমনই এক শিল্প যে, এটি আমাদের চিত্রকলা ও লোকজ গল্পেও স্থান পেয়েছে। পিঠা শুধু খাওয়া নয়, এটি তৈরিরও একটি কলা আছে। এদেশের প্রত্যেক নারীই শিল্পী। আর তার প্রমাণ পাওয়া যায় পিঠা তৈরির মাধ্যমে। আমাদের এখনকার নতুন প্রজন্ম দেশের অনেক ইতিহাস ও ঐতিহ্যের অনেক কিছুই জানে না। আমাদের নতুন প্রজন্মকে এই সব ইতিহাস ঐতিহ্য জানাতে হবে। পিঠা আমাদের ঐতিহ্যের অংশ। এই ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে হবে।’  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. ওয়ালিউল্লাহ সিকদার।

/এসএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়
যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়
ধ্বংসের পথে সাতানি গ্রামের ২৪ প্রাচীন স্থাপনা
ধ্বংসের পথে সাতানি গ্রামের ২৪ প্রাচীন স্থাপনা
নুসরাত হত্যায় হাইকোর্টের রায় আজ, গ্রামের বাড়িতে বাড়তি নিরাপত্তা
নুসরাত হত্যায় হাইকোর্টের রায় আজ, গ্রামের বাড়িতে বাড়তি নিরাপত্তা
অনুষ্ঠান আয়োজনের দক্ষতা দিয়েই গড়া যায় নিজের ক্যারিয়ার
অনুষ্ঠান আয়োজনের দক্ষতা দিয়েই গড়া যায় নিজের ক্যারিয়ার
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি