৫০ কোম্পানি ও ১০ ব্যাংক নিয়ে শারজায় বসবে রিহ্যাব মেলা

কামরুল হাসান জনি, ইউএই
২১ জানুয়ারি ২০১৯, ২০:৫১আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২১:১১

সংযুক্ত আরব আমিরাতে রিহ্যাব মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন
সংযুক্ত আরব আমিরাতের শারজায় আসন্ন 'রিহ্যাব মেলা' নিয়ে সংবাদ সম্মেলন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং সোসাইটি অব বাংলাদেশ (রিহ্যাব)। রবিবার স্থানীয় সময় রাত ৯টায় শারজার একটি হোটেলে মেলার বিভিন্ন বিষয় তুলে ধরে সংবাদ সম্মেলনে সাংবাদিক ও কমিউনিটির নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রিহ্যাব সহ সভাপতি কামাল মাহমুদ এবং রিহ্যাব পরিচালক ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী।
মেলার উদ্যোক্তা হিসেবে তারা জানান, ‘ মেলার জন্যে সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে শারজা এক্সপো সেন্টার। সেখানে তিনদিন ব্যাপী মেলায় অংশগ্রহণ করবে দেশের স্বনামধন্য ৫০টি কোম্পানি ও ১০ টি ব্যাংক । মেলা চলবে আগামী ১১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল প্রতিদিন রাত ১০টা পর্যন্ত।’ প্রতারণা কমাতে প্রয়োজনে দ্রুত হেল্প লাইন চালুর ব্যবস্থা করা হবে উল্লেখ করে উদ্যোক্তারা বলেন, ‘মেলায় আসুন, যাচাই বাছাই করুন। রিহ্যাব প্রায় ১ লাখ ২০ হাজার এপার্টমেন্ট ইতোমধ্যে হস্তান্তর করেছে। এর মধ্যে মাত্র ২২শ’ জনের কাছ থেকে অভিযোগ এসেছে। আগামীতেও জমির নিশ্চয়তা ও প্রবাসীদের বিনিয়োগের জন্যে সহায়তা করবে রিহ্যাব।’ আবাসন খাতে প্রবাসীদের আগ্রহী করতেই এই মেলার আয়োজন বলেও জানান উদ্যোক্তারা।
জর্জ খানের সঞ্চালনায়  সংবাদ সম্মেলন ও কমিউনিটি মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি শারজা শাখার সভাপতি এম এ বাশার, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী বাবুল প্রমুখ। এসময় উপস্থিত প্রবাসীরা রিহ্যাবের মাধ্যমে গ্রাহকের জমির নিশ্চয়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতারণা কমাতে প্রবাসীদের গাইড লাইন প্রদান, ইনভেস্ট প্রটেকশন ও রিয়েল এস্টেট কোড করারও আহ্বান জানান।

/টিএন/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম