নীতিনির্ধারণী পর্যায়ে যাওয়ার জন্য জনপ্রতিনিধি হওয়া দরকার: রোকেয়া প্রাচী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ১৭:৪২আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৯:২০

অভিনেত্রী রোকেয়া প্রাচী বাংলা ট্রিবিউন বৈঠকিতে অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, ‘আমি অভিনয়শিল্পী সেটা একটা পেশা। আমি একজন রাজনৈতিক কর্মী। আমি একজন রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা শ্রমিক লীগের সভাপতি ছিলেন। আমি একটি রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছি। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করেছি। সব আন্দোলনে মুক্তিযুদ্ধের পক্ষের, রাজনীতি সচেতন ব্যক্তি হিসেবে, একজন শিল্পী হিসেবেই অংশগ্রহণ করেছি। তখন মনে হয়নি পদ কিংবা পদবি নিয়ে আসতে হবে। মনে হয়েছে, নিজেকে তৈরি করে, মাঠপর্যায়ে নিজেকে যোগ্য করে, সাংগঠনিক জায়গায় নিজেকে তৈরি করে তারপর একটি পদ বা পদবির জায়গায় আসবো। সেই দীর্ঘ পথচলার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের রাজনৈতিক কর্মী হয়ে ওঠা। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে নীতিনির্ধারণী পর্যায়ে যাওয়ার জন্য  জনপ্রতিনিধি হওয়া দরকার।’

তিনি আরও বলেন, ‘আসলে কে যোগ্য, কে অযোগ্য এটা বিবেচনা করবেন দলের সভাপতি। নিশ্চয়ই জনপ্রতিনিধি নির্বাচনে দলের কিছু নিজস্ব নীতি থাকে। তার মধ্য দিয়ে একজনকে মনোনয়ন দেওয়া হবে। প্রত্যেকের রাজনীতির জায়গা কিন্তু ভিন্ন, মনোভাবটাই কি রাজনীতি আসলে? প্রত্যেকের একটি আদর্শের জায়গা প্রয়োজন হয়। একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে ইতিহাস দেখে বলি, বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই কিন্তু বাংলাদেশে সব অগ্রগতির যাত্রা।’ 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের পাথরঘাটা ক্যাথলিক গির্জা
ইতিহাসের সাক্ষী চট্টগ্রামের পাথরঘাটা ক্যাথলিক গির্জা
সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর
সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর
‘অতীতে মানুষ রাস্তার জন্য জমি দিতো, এখন সরকারি জমি দখল হয়’ 
‘অতীতে মানুষ রাস্তার জন্য জমি দিতো, এখন সরকারি জমি দখল হয়’ 
আদালতে মাথা ঘুরে পড়ে গেলেন মিষ্টি সুবাস, বললেন ‘আমাকে গুলি করে মেরে ফেলেন’ 
আদালতে মাথা ঘুরে পড়ে গেলেন মিষ্টি সুবাস, বললেন ‘আমাকে গুলি করে মেরে ফেলেন’ 
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন