অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ছাত্র জোটের মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ২১:৩৩আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২১:৩৫

ঢাবিতে প্রগতিশীল ছাত্র জোটের মিছিল

গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে ছাত্র জোট।

সমাবেশে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানা। এতে উপস্থিত ছিলেন— ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ, সাধারণ সম্পাদক লিটন নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ইকবাল কবির প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে ডাকসু নির্বাচন বন্ধ। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি— নির্বাচনের জন্য ক্যাম্পাসে যে গণতান্ত্রিক পরিবেশ ও হলগুলোতে সহাবস্থান থাকা প্রয়োজন, তা নেই। হলগুলোতে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের একক দখলদারিত্ব। একটা ভয়ের পরিবেশ বিরাজমান। শিক্ষার্থীদের স্বাধীন মতামত প্রকাশের জায়গা নেই। এই অবস্থায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই।

বামজোটের নেতারা বলেন, এই পরিবেশে হলগুলোতে ভোটকেন্দ্র হলে শিক্ষার্থীরা ভয়-ভীতি মুক্ত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। তাই নির্বাচনকে অর্থবহ ও আপেক্ষিক অর্থেও গ্রহণযোগ্য করতে হলে ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তর করতে হবে। অন্যথায় আশঙ্কা থাকে, জাতীয় সংসদ নির্বাচনের মতো ডাকসু নির্বাচনও একটি প্রহসনের নির্বাচনে পর্যবসিত হবে।

একই সঙ্গে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেও অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান নেতারা

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী