সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৯, ১৩:৫৩আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৩:৫৯

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের মানববন্ধন সরকারি চাকরিসহ সব চাকরিতে প্রবেশের বা আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। শনিবার (২৬ জনুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে বলা হয়, দশম জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার সুপারিশ করলেও তা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এর পরিপ্রেক্ষিতে আগামী ৩০ জানুয়ারি জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে আইন পাস করার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক সঞ্জয় দাস বলেন, ‘আমরা দীর্ঘ সাত বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছি। সম্পূর্ণ অসহিংস পদ্ধতিতে আমাদের এই দাবি বাস্তবায়ন করার জন্য আন্দোলন করছি। আমরা ইতোমধ্যে রাষ্ট্রপতির সঙ্গে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার লক্ষ্যে দেখা করেছি। আমাদের বিশ্বাস, বর্তমান সরকার তাদের নির্বাচনি ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী শিগগিরই আমাদের এই দাবি মেনে নেবে।
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদ বলেন, ‘আমরা ইতোমধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছি। প্রতিমন্ত্রী আমাদের বলেছেন তোমাদের দাবি যৌক্তিক এবং দ্রুত সময়ে তা বাস্তবায়ন করা হবে।’ মানববন্ধনে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করতে আবারও সুপারিশ

           ইশতেহার ঘোষণার আগে সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ ঘোষণার দাবি

/এইচএন/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক