১১ মার্চ ছাত্রলীগ বিজয়ী হয়ে ডাকসুতে নেতৃত্ব দেবে: তোফায়েল আহমেদ

ঢাবি প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৯, ১৪:০৫আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৪:১০

১১ মার্চ ছাত্রলীগ বিজয়ী হয়ে ডাকসুতে নেতৃত্ব দেবে: তোফায়েল আহমেদ

আগামী ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগ বিজয়ী হয়ে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন আগামী ১১ মার্চ। আমি বিশ্বাস করি, ছাত্রলীগের মধ্যে যে ঐক্য স্থাপিত হয়েছে তাতে ছাত্রলীগ বিজয়ী হয়ে ডাকসুতে নেতৃত্ব দেবে।’

শনিবার (২৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

১১ মার্চ ছাত্রলীগ বিজয়ী হয়ে ডাকসুতে নেতৃত্ব দেবে: তোফায়েল আহমেদ

৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠান উদযাপন করার কথা থাকলেও সে সময় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। আজ সেই অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত, দলীয় সংগীত পরিবেশন এবং এরপর শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশনা করেন।

১১ মার্চ ছাত্রলীগ বিজয়ী হয়ে ডাকসুতে নেতৃত্ব দেবে: তোফায়েল আহমেদ

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি বণার্ঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মাহাফুজুল হায়দার চৌধুরী রোটন, গত কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও  সাধারণ সম্পাদকসহ আরও অনেক সাবেক নেতা।

ছবি: সাজ্জাদ হোসেন 

/এএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম