প্রধানমন্ত্রীর কাছে দুই বছরের শিশু সন্তান হত্যার বিচার চাইলেন মা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৯, ১৩:২৯আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৩:৩৬

প্রধানমন্ত্রীর কাছে সন্তান হত্যার বিচার চাইলেন মা রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ সেন রোডে দুই বছরের এক শিশুকে চারতলা ভবনের তিনতলা থেকে ফেলে হত্যার ঘটনায় অভিযুক্ত নাহিদের বিচারের দাবি জানিয়েছেন শিশুটির মা। সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিশুটির মা সুলতানা রাজিয়া আহাজারি করে মেয়ে হত্যার বিচার দাবি জানান।

সুলতানা রাজিয়া কাঁদতে কাঁদতে বলেন, ‘আজকে গরীব বলে কি আমার মেয়ের হত্যার বিচার পামু না? আমার দুধের শিশুরে মাইরা ফেলছে নাহিদ। আমার মাইয়াটা হাঁটতেও পারতো না, তারে মাইরা ফেলছে।’

এ সময় তিনি ‘আমার আয়েশা’, ‘শেখ হাসিনার কাছে বিচার চাই’, ‘সরকার বিচার করেন’ বলে কান্নাজড়িত গলায় আহাজারি করতে থাকেন।

রাজিয়া অভিযোগ করেন, তার দুই বছরের শিশু আয়েশাকে খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে নিয়েছিল পাশের চারতলা ভবনের মালিকের ভাই নাহিদ (৪৫)। দীননাথ সেন রোডের ৮২/১/সি নম্বর চারতলা বাড়ির পাশে টিনশেড বস্তিতে মা-বাবা ও তিন বোনের সঙ্গে থাকত শিশু আয়েশা। আয়েশার বাবা গ্রিল মিস্ত্রির কাজ করেন। গেন্ডারিয়ার সাধনা ঔষধালয়ের সামনে গলিতে খেলে বেড়াতো শিশুটি। অন্যান্য দিনের মতো গত ৫ জানুয়ারি বিকালে খেলতে বের হয় সে। সন্ধ্যার দিকে চারতলা ভবনের সামনে আয়েশার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তখন এলাকার মানুষ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর এলাকাবাসী গেন্ডারিয়া থানা ঘেরাও করলে পরে পুলিশ নাহিদকে গ্রেফতার করে।

শিশু সন্তান হত্যার বিচার দাবিতে মায়ের আহাজারি অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের ডিসি ফরিদ আহমেদ ৯ জানুয়ারি ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ঘটনায় জড়িত সন্দেহে নাহিদকে গ্রেফতার করা হয়। প্রথমে সে কৌশলে পুলিশের কাছে ওই ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা এড়িয়ে যায়। তবে তার বাড়ি থেকে ওই শিশুর প্যান্ট এবং পুতুল উদ্ধার করেছে পুলিশ।

ডিসি ফরিদ আহমেদ জানান, নাহিদের মেয়েকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল ঘটনা। আদালতেও সে সাক্ষী হিসেবে হত্যাকাণ্ডের বর্ণনা দেয়। পাঁচ বছর আগে মারা যায় নাহিদের স্ত্রী। ঘটনার সময় নাহিদের মেয়ে বাড়িতেই ছিল। কান্নার শব্দ শুনে সে বাবার ঘরে ঢুকে একটি বাচ্চা শিশুকে তার বাবার কোলে বসানো দেখতে পায়। মেয়েটি জানায় -বাচ্চাটা মায়ের কাছে যাওয়ার জন্য কাঁদছিল। ওই ঘটনা দেখে আমি সেখান থেকে চলে আসি।

ফরিদ আহমেদ আরও জানান, বাচ্চাটির কান্নাকাটি শুনে নাহিদ বিরক্ত হয়ে চিৎকার করে। কয়েক মিনিট পরে সে তাকে তিনতলা থেকে ছুঁড়ে ফেলে দেয়। পুলিশ গ্রেফতার করতে গেলে পালানোর চেষ্টা করে আহত হয় নাহিদ। সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

/এসও/টিটি/

/এসও/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী