মুসা বিন শমসেরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৯, ১৫:৩৮ আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৬:৪২

মুসা বিন শমসের (ফাইল ফটো) শুল্ক ফাঁকি ও সুইস ব্যাংকে অস্বচ্ছ হিসাবের অভিযোগে মুসা বিন শমসেরের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত। সোমবার (২৮ জানুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী নতুন তারিখ ধার্য করেন। গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশ (উপ-পরিদর্শক) রকিবুল ইসলাম এ তথ্য জানান।

উল্লেখ্য, মুসা বিন শমসেরের বিরুদ্ধে শুল্কমুক্ত সুবিধায় আনা রেঞ্জ রোভার গাড়ি ভোলা বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ)-এর কতিপয় কর্মকর্তার যোগসাজশে ভুয়া কাগজ দিয়ে রেজিস্ট্রেশন এবং বেনামে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে শুল্ক গোয়েন্দারা। ১৭ লাখ টাকা শুল্ক পরিশোধ দেখিয়ে ভুয়া বিল অব এন্ট্রি প্রদর্শন করে গাড়িটি বেনামে রেজিস্ট্রেশন করার অভিযোগ মুসা বিন শমসেরের বিরুদ্ধে।

শুল্ক গোয়েন্দাদের অনুসন্ধানে দেখা গেছে, গাড়িতে ২ দশমিক ১৭ কোটি টাকার শুল্ক কর জড়িত। শুল্ক গোয়েন্দার জিজ্ঞাসাবাদে মুসা বিন শমসের লিখিতভাবে জানান, সুইস ব্যাংকে তার ৯৬ হাজার কোটি টাকা গচ্ছিত রয়েছে। কিন্তু তিনি ওই টাকার কোনও ব্যাংক হিসাব বা বৈধ উৎস দেখাননি। কয়েকবার নোটিশ দিলেও তিনি তা জমা দেননি। পরবর্তীতে ২০১৭ সালের ৩১ জুলাই গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মো. জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

/টিএইচ/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো
খ্যাতি ছিল বিশ্বজোড়া, কেন জৌলুস হারাচ্ছে দেড়শো বছরের ঐতিহ্যের
খ্যাতি ছিল বিশ্বজোড়া, কেন জৌলুস হারাচ্ছে দেড়শো বছরের ঐতিহ্যের
রাজধানীতে চাঁদাবাজবিরোধী অভিযান, ৪ দিনে ধরা পড়লো ৪১ জন
রাজধানীতে চাঁদাবাজবিরোধী অভিযান, ৪ দিনে ধরা পড়লো ৪১ জন
উড়োজাহাজে টেক-অফ ও ল্যান্ডিংয়ের সময় আলো কমিয়ে দেওয়া হয় কেন?
উড়োজাহাজে টেক-অফ ও ল্যান্ডিংয়ের সময় আলো কমিয়ে দেওয়া হয় কেন?
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ