চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচন স্থগিতের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৯, ১৫:৩৪আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৫:৩৬

সুপ্রিম কোর্ট চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচন আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে  বুধবার (৩০ জানুয়ারি) নির্ধারিত দিনে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. অজি উল্লাহ এবং মো. খলিলুর রহমান হেলাল।

পরে আইনজীবী মো. খলিলুর রহমান হেলাল বলেন, ‘চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন গঠনতন্ত্র চ্যালেঞ্জ করে এ মাসের ১৫ তারিখ বিচারিক আদালতে মামলা করেন সাংবাদিক হাসান মাহমুদ। এরপর গত ১৬ জানুয়ারি প্রেসক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে আদালতে পুনরায় একটি আবেদন করেন ওই সাংবাদিক। কিন্তু বিচারিক আদালত নির্বাচন স্থগিত না করে মামলাটি আগামী ২৪ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করেন। এ সত্ত্বেও গত ২৭ জানুয়ারি মামলার বাদী হাইকোর্টে একটি সিভিল রিভিশন দায়ের করেন। এই আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৯ জানুয়ারি) নির্বাচন স্থগিতের আদেশ দিলেন হাইকোর্ট।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত করা ১৩২ বস্তা সার জব্দ
গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত করা ১৩২ বস্তা সার জব্দ
রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে পরিবর্তন
রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে পরিবর্তন
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
শিক্ষকতা থেকে রাজনীতিতে, চতুর্থ দফায় মন্ত্রিসভায় মঈন খান
শিক্ষকতা থেকে রাজনীতিতে, চতুর্থ দফায় মন্ত্রিসভায় মঈন খান
সর্বাধিক পঠিত
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান