শুরু হয়েছে বাংলা ট্রিবিউনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন ‘বৈঠকি’। ‘ডাকসু নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক এ বৈঠকি মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বাংলা ট্রিবিউন কার্যালয়ের স্টুডিওতে শুরু হয়। বৈঠকির সঞ্চালনা করছেন সাংবাদিক মুন্নী সাহা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে এটিএন বাংলা। বাংলা ট্রিবিউনের ওয়েব সাইট ও ফেসবুক পেজেও অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।
আজকের বৈঠকিতে আলোচনায় অংশ নিয়েছেন– আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি লিটন নন্দী, জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আল মেহেদী তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড.কাবেরী গায়েন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম।
ছবি: নাসিরুল হক








