দুবাই ঘুরে দেখলেন বিশ্বজয়ী নাজমুন নাহার

কামরুল হাসান জনি, ইউএই
৩০ জানুয়ারি ২০১৯, ০৬:০০আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ০৬:০০

দুবাই ঘুরে দেখলেন বিশ্বজয়ী নাজমুন নাহার ১২৫টি দেশ ভ্রমণ করা বাংলাদেশি পর্যটক নাজমুন নাহার সংযুক্ত আরব আমিরাতের দুবাই পরিদর্শন করেছেন। সুইডেন থেকে ফেরার পথে দুবাইয়ে একদিনের যাত্রাবিরতিতে সোমবার দিনব্যাপী আরব আমিরাত পরিদর্শন করেন তিনি। বাংলাদেশ প্রেসিক্লাব ইউএই’র তত্ত্বাবধানে  সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে বাণিজ্যিক শহর দুবাই পরিদর্শন করেন তিনি। দুবাই যাত্রায় বিশ্ব ভ্রমণের গল্প শোনাতে ভুল করেনি নাজমুন নাহার।
যাতায়াতের পথ প্রায় তিন'শ কিলোমিটার হলেও একজন পর্যটকের জন্যে অত্যন্ত সহজ হয়ে ধরা দেয় দিনটি। আধুধাবির শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া স্কুলে ছাত্র-ছাত্রী আর শিক্ষকদের প্রাণবন্ত উপস্থিতি যেমন তাকে আনন্দিত করে তেমনি বাংলাদেশের গর্ব হিসেবে স্মৃতির পাতায় ধরে রাখতে তার সঙ্গে তোলা ছবি আর অটোগ্রাফ নিতে শিক্ষার্থীদের অংশগ্রহণের দৃশ্যগুলো ছিল মনে রাখার মত। বিকেলের পড়ন্ত রোদে নাজমুন নাহার যোগ দেন দুবাইয়ের বিখ্যাত মামজার সৈকতে। সেখানে বসে বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই'র আয়োজনে স্মৃতিচারণ আর আড্ডার অনুষ্ঠান। বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই'র সভাপতি শিবলী আল সাদিকের নেতৃত্বে এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রাস আল খাইমা বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি পেয়ার মোহাম্মদ। আমিরাতে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে নাজমুন তার বিশ্ব ভ্রমণের গল্প তুলে ধরেন। স্মৃতিচারণ ও আড্ডার ফাঁকে নাজমুন নাহারের হাতে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র পক্ষ থেকে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক, প্রেসক্লাব স্মৃতিগ্রন্থ। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রেসক্লাবের তত্বাবধানে নাজমুন নাহার বাংলাদেশ দূতাবাস ও দুবাই বাংলাদেশ কনস্যুলেটের মিশন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

নাজমুন নাহার বলেন, 'মুজতবা আলীর দেশ বিদেশে, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছবির দেশে কবিতার দেশে, জ্যাক কেরুয়াকের 'অন দ্য রোড', এরিক উইনারের 'দ্য জিওগ্রাফি অব ব্লিস' সুজানা রবার্টসের ' অলমোস্ট সাম হয়ার', চেরিল স্টেরয়েডের 'ওয়াইল্ড: ফ্রম লস্ট টু ফাউন্ড' অন দ্য প্যাসিফিক ক্রেস্ট ট্রেইল', এবং মাসুদ রানা সমগ্র বইগুলো ও বিভিন্ন ট্রাভেল ব্লগার্সদের ব্লগ গুলো আমাকে ভীষণভাবে উৎসাহিত করেছে!' তিনি বলেন, ‘আমি একাই সব কাজ করতে পছন্দ করি, একা পথ চলতে যেয়ে পড়ে গেলে আবার একাই উঠে দাঁড়াই, তাতে আমার সাহস এবং আত্ববিশ্বাস বেড়ে যায়! তাই আমি একাই নির্ভয়ে বিশ্বের পথে পথে হাঁটছি’। 

উল্লেখ্য ২০০০ সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এডভেঞ্চার প্রোগ্রামে অংশ গ্রহণের মাধ্যমে নাজমুন নাহারের প্রথম বিশ্বভ্রমণ শুরু হয়।

 

/জেজে/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম