ছাত্রলীগকে সুবিধা দিতে আবাসিক হলে ডাকসুর ভোট: ছাত্রফ্রন্ট

ঢাবি প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৯, ১৫:০৭আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৫:১২

ঢাবিতে ছাত্রফ্রন্টের সংবাদ সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগকে সুবিধা দিতে প্রশাসন আবাসিক হলে ভোটকেন্দ্র রেখেছে বলে অভিযোগ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (বাসদ মার্কসবাদী)। বুধবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে দখলদারিত্বের পরিবেশ নয়, ভয়মুক্ত-গণতান্ত্রিক পরিবেশে ডাকসু নির্বাচন দেওয়া এবং প্রথম বর্ষ থেকে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে হলে বৈধ সিটের ব্যবস্থার করার দাবি জানানো হয়।

এসব দাবিতে আগামী রবিবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ এবং উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয়ের সভাপতি সালমান সিদ্দিকী। এতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হলগুলোতে দখলদারিত্বের সহযোগিতার ভূমিকা পালন করছেন। অবাধ ও ভীতিহীন পরিবেশ নিশ্চিত করতে না পারলে নির্বাচনের উদ্দেশ্য ব্যাহত হবে এবং ক্ষমতাসীনদের ক্ষমতা আরও সংহত হবে। দখলদারিত্ব প্রাতিষ্ঠানিক বৈধতা পাবে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোটকেন্দ্র হলে করার সিদ্ধান্তের মধ্যে দিয়ে ছাত্রলীগের পক্ষেই অবস্থান নিয়েছে।’

এদিকে, ভোটকেন্দ্র আবাসিক হলের বাইরে স্থাপনের দাবিতে মশাল মিছিল বের করবে প্রগতিশীল ছাত্রজোট।

/টিটি/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনীতিকরা কেন অযোগ্য হবেন, হাইকোর্টের রুল 
কোমরসমান পানি মাড়িয়ে ও নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা, জানালেন ক্ষোভ
প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে খেলাধুলা, মাঠবিহীন স্কুলে কী হবে
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু