ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্র হলে না রাখার দাবি প্রগতিশীল ছাত্রজোটের

ঢাবি প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫২

প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হলে না রাখার দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি পেশ করা হয়েছে। এর আগে সংগঠনটির নেতাকর্মীরা বিশ্ববিদ্যায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন এবং ভোটকেন্দ্র হলে রাখার পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্যের প্রতিবাদ জানান।

জোটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ঘুরে উপাচার্যের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, 'বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের একক আধিপত্য রয়েছে। তাই আমরা ডাকসুর ভোটকেন্দ্র হলের বাইরে রাখার দাবি জানিয়েছিলাম। কিন্তু ছাত্রলীগ আমাদের দাবির বিরোধীতা করেছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় প্রশাসন ছাত্রলীগের দাবিই মেনে নিয়েছে।’

ওবায়দুল কাদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘ওবায়দুল কাদের বলেছিলেন, ডাকসুর ভোটকেন্দ্র হলের মধ্যেই হবে। এ বিষয়ে কথা বলার তিনি কে? তার বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা যায়, বিশ্ববিদ্যালয়ে কতটুকু স্বায়ত্তশাসন আছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ ধরনের বক্তব্যের প্রতিবাদ লিপি পাঠানোর দাবি জানাচ্ছি।’

প্রগতিশীল ছাত্রজোট নেতারা জানান, তারা স্মরকলিপির মাধ্যমে উপাচার্যের কাছে যে দাবি জানিয়েছেন, তা উপাচার্য বিবেচনা করবেন বলে জানিয়েছেন। তবে ওবায়দুল কাদেরের বক্তব্য সম্পর্কে উপাচার্য অবহিত নন বলে তাদের জানানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের