‘বেস্ট অব নেশন’ পুরস্কার প্রথমবার এলো বাংলাদেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৫

‘বেস্ট অব নেশন’ পুরস্কার প্রথমবার এলো বাংলাদেশে

আলোকচিত্র দুনিয়ার খ্যাতনামা ‘ওয়ার্ল্ড ফটোগ্রাফিক কাপ’ প্রতিযোগিতায় ‘বেস্ট অব নেশন অ্যাওয়ার্ডস’ জিতেছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। তার তোলা ‘লস্ট চাইল্ডহুড’ আলোকচিত্র এ পুরস্কারের জন্য মনোনীত হয় ফটোসাংবাদিকতা ক্যাটাগরিতে। গত ২১ জানুয়ারি জর্জিয়ার আটলান্টায় এই পুরস্কার ঘোষণা করা হয়।
‘দ্য ফেডারেশন অব ইউরোপিয়ান ফটোগ্রাফারস’ ও ‘প্রফেশনাল ফটোগ্রাফারস অব আমেরিকা’ ২০১৩ সাল থেকে বিশ্বব্যাপী আলোকচিত্র শিল্পীদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এবারের ষষ্ঠ আসরে আলোকচিত্রী মাহমুদ হাসান শুভর নেতৃত্বে প্রথমবারের মতো অংশ নেয় ১৮ সদস্যের বাংলাদেশ দল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩২টি দেশের জাতীয় পর্যায়ে বাছাই করা ৬০০ আলোকচিত্রীর ৬০০টি ছবি জমা পড়ে ৬টি ক্যাটাগরিতে। এর মধ্য থেকে ‘বেস্ট অব ন্যাশন অ্যাওয়ার্ডস’ হিসেবে ঘোষণা করা হয় পিনু রহমানের ‘লস্ট চাইল্ডহুড’ ছবিটিকে। গত ২১ জানুয়ারি জর্জিয়ার আটলান্টায় এই পুরস্কার ঘোষণা করা হলেও আগামী ৮ এপ্রিল নরওয়ের ডারমেনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
পিনু রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুরস্কার প্রাপ্তি অবশ্যই গর্বের বিষয়। তার চেয়ে বড় বিষয় হলো প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে। আগে এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশগ্রহণ করা যায়, এটা অনেকেই জানতেন না। আশা করি এখন আরও বেশি প্রতিযোগী বাংলাদেশ থেকে অংশ নেবেন। কারণ, আমাদের দেশে অনেক প্রতিভাবান ফটোগ্রাফার আছেন।’
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা পিনু রহমান পেশায় একজন ব্যাংকার। তবে শখের বশে বিশ্ববিদ্যালয় জীবন থেকেই ফটোগ্রাফি করছেন তিনি। ডেইলি স্টার, ইনডিপেনডেন্ট, ঢাকা ট্রিবিউনসহ গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে এই ফ্রিল্যান্সার ফটোসাংবাদিকের অনেক ছবি। দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তার ১০টিরও বেশি ছবি পুরস্কৃত হয়েছে।

/এসও/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কালাভুনায় ঘোড়ার মাংস মেশানোর ভিডিও ভাইরাল, ঘটনাস্থলে প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ
কালাভুনায় ঘোড়ার মাংস মেশানোর ভিডিও ভাইরাল, ঘটনাস্থলে প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ
লোডশেডিংয়ের ভোগান্তি থেকে মুক্তি মিলবে কবে
লোডশেডিংয়ের ভোগান্তি থেকে মুক্তি মিলবে কবে
কাজী নজরুলের মতো জিয়াউর রহমানেরও কাব্যিক মন ছিল: রিজভী
কাজী নজরুলের মতো জিয়াউর রহমানেরও কাব্যিক মন ছিল: রিজভী
আরপিএমপি কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগে হয়েছে: পুলিশ সদর দফতর
আরপিএমপি কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগে হয়েছে: পুলিশ সদর দফতর
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?